Wednesday, May 3, 2017

Amar Janmokhan

শয়নশিয়রে উঠেছে রবি সবে 
জাগিয়াছি  আমি  সকলের কলরবে ,
অলস নয়ন মোর অধেক ছিল মুদে
জীবনদ্বারে  পরিচয় মোর প্রথম আর্তনাদে।
আকুল টানে এলাম আমি, এ মহানিকেতনে
মাতা মম করলো ঋণী, মম  জীবনদানে।
 আসিয়া  নব সংসারে আমি দেখি বসুন্ধরা
শস্য শ্যামলে পূর্ণ  এ দেশ, স্বপ্ন  দিয়ে ঘেরা।
হেরিলাম আমি, সর্ব ধর্ম নির্বিশেষে সকলে আপন মোরা,
অকুল সুখের রহস্যপারে বাঁধা আমার ধারা।
খানিক পরে মনে হল পৃথিবী মাতৃসম,
একান্তই পূর্ব পরিচিত , এ ভুবন মম ।
সুখ সমৃদ্ধ হৃদয় নিয়ে অভ্যার্থনা করে,
নব জীবনের আশা দিয়ে, তার একশো ত্রিশ কটি সন্তানেরে।