এই নির্জন নিশীথ রাতে
শুধু জল নেই আঁখিপাতে।
কোন কথা যেন কর্ণে বাজে ,
শুনি কার আর্তনাদ রাজে।
কোন তৃষ্ণা হৃদয় মাঝে
গুমরি ওঠে বেদনাতে,
তবু জল নেই আঁখিপাতে।
আজি বার্থ জীবনের বেদনা
আর লুকাতে নারি -
তাই গোপনে একাকী শয়নে
ভেসে ওঠে সে এই দু নয়নে।
ছিল, সে দিন ও এমনি নেশা
একাকী হাতে দিতে ভরসা
এই শীতল শান্ত রাতে
জীবন পথের এই খেলাতে।
Copyright @Rajib Mandal
No comments:
Post a Comment