টুকরো কিছু হাসির মাঝে লুকানো কিছু ব্যাথা
আত্মা বন্দি জীবন থেকে ভেসে আসে কিছু কথা।
লোকগীতির অভ্যন্তরে থাকে গোপন মানে
শ্রোতা শুধু শুনতে মগ্ন , মানে কজন জানে ?
ফিকে যখন হবে আকাশ উড়বে যখন ধুলো ,
পড়বে মনে হারানো সেই সবুজ স্মৃতি গুলো।
হয়তো বা কেও একলা বসে, থাকবে ঘরের কোনে
অভিমানের থাকবে ছটা , তবু পড়বে কাউকে মনে।
স্বাধীনতার খোঁজে বা কেউ করবে ছোটাছুটি
রোদ পড়লে দিনের শেষে হারাবে তার জুটি।
হয়ত পাগল আপন মনে গেয়ে যাবে তার গান
পাগলি হয়ত শুনবে সেটা দেবেনা তবু প্রাণ।
টুকরো টুকরো যন্ত্রনাতে হয়ত মরবে রুগী
ডাক্তাররা দেখলে বলবে , আমিতো ভুক্তভুগী।
মাঠের শেষে ওই দিগন্তে আকাশ যাবে ঝুকে
ক্লান্ত পথিক মরবে একা জীবনের ছবি এঁকে।
তাকিয়ে দেখো জীবন দ্বারে দাড়িয়ে আছে কেও
মনের মধ্যে উথলে উটছে মন হারাবার ঢেউ।
মনকে কেন লুকিয়ে রাখো বন্ধ অন্ধকারে ,
উঠেছে রবি এসেছে আলো তারে যে মিটাবারে।
কেও পাবোনা কিছুই, হইতো জীবন হবে শুন্য,
তবু সবাই মিথ্যে দেখায় আত্মসুখে মগ্ন।
লুকোচুরির এই খেলাতে জীবন আত্মভোলা
ভালোবাসা আছে অঢেল, মনের দরজাটা নেই খোলা।
তাকিয়ে দেখো জীবন দ্বারে দাড়িয়ে আছে কেও
মনের মধ্যে উথলে উটছে মন হারাবার ঢেউ।
মনকে কেন লুকিয়ে রাখো বন্ধ অন্ধকারে ,
উঠেছে রবি এসেছে আলো তারে যে মিটাবারে।
কেও পাবোনা কিছুই, হইতো জীবন হবে শুন্য,
তবু সবাই মিথ্যে দেখায় আত্মসুখে মগ্ন।
লুকোচুরির এই খেলাতে জীবন আত্মভোলা
ভালোবাসা আছে অঢেল, মনের দরজাটা নেই খোলা।
Copyright@Rajib Mandal
No comments:
Post a Comment