পৃথিবী প্রাপ্ত লাঞ্ছনাতে উন্মত্ত
আত্মা আনুভুত গ্লানিতে আবদ্ধ
চারপাশের গন্ডিতে রুদ্ধ।
আমরা হলাম জগতের একমাত্র প্রান
যাকে ত্রান কারতে নেই গাঙ্গাস্নান।
হে মাহামানাব ভুলছ কেন
আমরা তো তোমাদেরি সান্তান।
বাঁচতে দাও আমাদের, দাও একটু সম্মান ,
কোনো দিনও কি করেছি তোমাদের অসম্মান।
সমাজ থেকে প্রাপ্ত নাম আমাদের বেজন্মা
পিতা নেই মোদের আছে শুধু আম্মা।
বাঁচার লড়াই শুরু সভ্যতার উষালাগ্নে
ইনাম পেলাম ধিক্কার,আর অপমান,
বাঁচার লড়াই শুরু সভ্যতার উষালাগ্নে
ইনাম পেলাম ধিক্কার,আর অপমান,
আমরা তো চাইনি আবাসনের ভুমি
তবু কেন পিতা অধিকার দিলেন তুমি।
রাস্তা কুড়ের জঞ্জালে মোদের স্থান
সুস্থ মনে বাঁচার জন্য করেছি অভিযান ,
নর্দমাতে পদদলিত করেছ বাড়াতে অহংকার
তব হৃদয়ে স্থান পেতে করেছি হাহাকার
আমি এক প্রাণ ,হৃদমাঝে সমুদ্র তুফান।
ভ্রান্ত পথে চলেছি মোরা, নেই মোদের আবাসান।
Copyright @ Rajib Mandal
No comments:
Post a Comment