Saturday, November 16, 2013

স্মৃতি

হয়তো আর হবেনা দেখা 
এ  স্টেশন তবু রবেনা একা। 
আসবেনা শুধু তুমি একা।। 
সেই সুদুরে রাস্তায় পারে 
একা যাবেনা আর আঁধারে। 
আসবেনা আর মুচকি হেসে 
ধরবেনা না তুমি হাতটি একা।
ওই গোলাপী পোশাক পরা  ঘোমটা  হারা তোমার চাওয়া,
আনবেনা আর গোপন খবর দিক পারে দেখ শান্ত হওয়া।
জানলার ফাঁকে দুষ্টু তুমি ,
আস্তে যাবেনা নয়না চুমি। 
সেই সে কথা বলছে হেথা 
দ্বিকবিজয়ের তরুণ বাথ্যা। 
পাখিরা আজ বলছে কথা 
শুধু তোমার ভেতর নায় যে ব্যাথা।।    


copyright@Rajib Mandal 

প্রেমবাজি ক্লাব

  মনিমানাদের প্রেমবাজি ক্লাব
     খেলাতে গেছে হেরে।
 দুইজনে তাই বাইরে আসেনা
   লজ্জায় ঘর ছেড়ে। 
 খবরটা শুনে সেদিন সকালে
 গেলাম ওদের বাড়ি। 
গিয়ে সেখানে আমি দেখি 
করে আছে মুখ ভারি। 
আমি বললাম কেন রে ভাই 
কেন করেছিস আড়ি। 
আরো  বলি শোন্ খেলতে গেছিস 
   ব্রাজিলেতে বারবার। 
প্রেমবাজি ক্লাব সেখানে কি জেতে ?
হার হয় শুধু প্রতিবার।


copyright@Rajib Mandal

Tuesday, September 3, 2013

মায়ের সাথে পিকনিক


শ্রাবণ মাস হলেও ,আকাশ টা আজ মেঘলা নয়,
চার পশে কোথাও জল জমে নেই। 
ছেলেটা বললে পিকনিক এ যাবে মা?
আর ভালোলাগছেনা রোজ বাড়ির রান্না
মা বললেন কি রান্না হবে?
পুরোপুরি বাঙালির রান্না হলে খুব ভালো হয়,
আর সাথে পায়েশ থাকলে-
বাবা বললেন কেমন হয়, ইলিস মাছ থাকলে?
ফাঁকা বাগানে পিকনিক হবে ঠিক হলো
দুপুরের কড়া রোদ নেই কিন্তু উনানের কড়া আগুন,
মুখে মায়ের হাসি, কিন্তু গরমে ঝলসে যাচ্ছিল
আমি সবার প্রথমে খাবো, পাগলটা বলে গেল
বিকালে ফিরে বাবা বললেন, আর এক দিন যওয়া চাই,
মালি বলল, রান্নাটা যা হয়েছিল না ভাই-
তোমার স্নেহ বুঝিনি আমি, দেখালে আমায় জন্মভূমি 
আমি অধম বুঝিনি মাগো আমার সর্গ তুমি।

                 Copyright@Rajib Mandal

Friday, August 30, 2013

লুকোচুরি

   টুকরো  কিছু হাসির মাঝে  লুকানো কিছু ব্যাথা 
আত্মা বন্দি  জীবন থেকে ভেসে আসে  কিছু কথা। 
    লোকগীতির অভ্যন্তরে থাকে গোপন মানে 
শ্রোতা শুধু  শুনতে মগ্ন , মানে কজন জানে ?

  ফিকে যখন হবে আকাশ উড়বে যখন ধুলো ,
পড়বে মনে হারানো সেই  সবুজ স্মৃতি গুলো। 
হয়তো  বা কেও একলা বসে, থাকবে ঘরের কোনে 
অভিমানের থাকবে ছটা , তবু পড়বে কাউকে মনে। 

স্বাধীনতার খোঁজে বা কেউ করবে ছোটাছুটি 
রোদ পড়লে দিনের শেষে হারাবে তার জুটি। 
হয়ত পাগল আপন মনে গেয়ে যাবে তার গান 
পাগলি হয়ত শুনবে  সেটা দেবেনা তবু প্রাণ। 

টুকরো টুকরো যন্ত্রনাতে হয়ত মরবে রুগী 
ডাক্তাররা  দেখলে বলবে , আমিতো ভুক্তভুগী।
মাঠের শেষে ওই দিগন্তে আকাশ যাবে ঝুকে 
ক্লান্ত পথিক মরবে একা জীবনের ছবি এঁকে।

তাকিয়ে  দেখো  জীবন দ্বারে দাড়িয়ে আছে কেও 
মনের মধ্যে উথলে উটছে  মন হারাবার ঢেউ। 
মনকে কেন লুকিয়ে রাখো বন্ধ অন্ধকারে ,
উঠেছে রবি এসেছে আলো তারে যে মিটাবারে। 

কেও পাবোনা কিছুই, হইতো জীবন হবে শুন্য,
তবু সবাই মিথ্যে দেখায় আত্মসুখে মগ্ন। 
লুকোচুরির এই খেলাতে জীবন আত্মভোলা 
ভালোবাসা আছে  অঢেল, মনের  দরজাটা  নেই খোলা। 

তাকিয়ে  দেখো  জীবন দ্বারে দাড়িয়ে আছে কেও 
মনের মধ্যে উথলে উটছে  মন হারাবার ঢেউ। 
মনকে কেন লুকিয়ে রাখো বন্ধ অন্ধকারে ,
উঠেছে রবি এসেছে আলো তারে যে মিটাবারে। 

কেও পাবোনা কিছুই, হইতো জীবন হবে শুন্য,
তবু সবাই মিথ্যে দেখায় আত্মসুখে মগ্ন। 
লুকোচুরির এই খেলাতে জীবন আত্মভোলা 
ভালোবাসা আছে  অঢেল, মনের  দরজাটা  নেই খোলা। 

                                                                                    Copyright@Rajib Mandal

Monday, August 19, 2013

অনাথ

পৃথিবী প্রাপ্ত লাঞ্ছনাতে উন্মত্ত 
আত্মা আনুভুত গ্লানিতে আবদ্ধ 
চারপাশের গন্ডিতে রুদ্ধ।
আমরা  হলাম জগতের একমাত্র প্রান 
যাকে ত্রান কারতে নেই গাঙ্গাস্নান। 

হে মাহামানাব ভুলছ কেন 
আমরা তো তোমাদেরি সান্তান।
বাঁচতে দাও আমাদের, দাও একটু সম্মান ,
কোনো দিনও কি করেছি তোমাদের অসম্মান। 

সমাজ থেকে প্রাপ্ত নাম আমাদের বেজন্মা 
পিতা নেই মোদের আছে শুধু আম্মা।
বাঁচার লড়াই শুরু সভ্যতার উষালাগ্নে
ইনাম  পেলাম ধিক্কার,আর অপমান,
আমরা তো চাইনি আবাসনের  ভুমি 
তবু কেন পিতা অধিকার দিলেন তুমি।

রাস্তা কুড়ের জঞ্জালে মোদের স্থান
সুস্থ মনে বাঁচার জন্য করেছি অভিযান ,
নর্দমাতে পদদলিত করেছ বাড়াতে অহংকার 
তব হৃদয়ে স্থান পেতে করেছি হাহাকার 
আমি এক  প্রাণ ,হৃদমাঝে সমুদ্র তুফান। 
ভ্রান্ত পথে চলেছি মোরা, নেই মোদের আবাসান।


 





Copyright @ Rajib Mandal

আর্তনাদ

  এই নির্জন নিশীথ রাতে 
শুধু জল নেই আঁখিপাতে।
কোন  কথা যেন কর্ণে বাজে ,
শুনি কার আর্তনাদ রাজে।
 কোন তৃষ্ণা হৃদয় মাঝে 
গুমরি ওঠে  বেদনাতে,
তবু  জল নেই আঁখিপাতে।
আজি বার্থ জীবনের বেদনা 
আর লুকাতে নারি -
তাই গোপনে একাকী শয়নে 
ভেসে ওঠে  সে এই  দু নয়নে। 
ছিল, সে দিন ও এমনি নেশা 
একাকী হাতে দিতে ভরসা
এই শীতল শান্ত রাতে
জীবন পথের এই খেলাতে। 


Copyright @Rajib Mandal 










জীবন পথ

জীবনে  হলে ক্লান্ত , তুমি রবে  না দুর্দান্ত
সামনে  পাবে  আমাকে ,চিনতে পারবে তো ?
ফোন করেছিলাম , বলেছিলে  আছো  ব্যাস্ত
জানতে আমি চেয়েছিলাম ভালো আছে তো স্বাস্থ্য ?
উত্তর সেদিন পাইনি তোমার ,
জানতে আমি  যাবো না আর। 
আকাশ আমায় ডেকেছে , ছেড়েছি সংসার,
সন্ন্যাসী  হয়ে ঘুরেছি এ বিশ্ব সংসার। 
পাইনি তোমায়  খুঁজে ,শুধু বাতাস দিয়েছে সাড়া -
আনেক কথায় বলেছি আমি তোমার মনে দেয়নি নাড়া।
হয়তো আমি থাকবো না আর ,পাবে না সব চিঠি
  যেগুলো  পাবে মিলিয়ে নিও থাকবে আমার ইতি। 
যদি কখনো হয় দেখা থাকবো হয়তো আমি একা 
জীবন পথ ও থাকবে একা, পথটা সেই আজও বাঁকা। 

                 Copyright @ Rajib Mandal


গ্রীষ্মের অগ্নিবাণ

অগ্নিবানের  আগুন ছোটে -
যাচ্ছে পুড়ে ধরা ,
জ্বলছে  আকাশ ,জ্বলছে বাতাস
বুক  জুড়ে আজ খরা। 

চারিদিকে  জ্বলছে বাতাস 
জ্বলছে প্রেমের ফসল ,
 মাঠ কাটছে, মন ফাটছে -
 যেন  করছে সবার কুসল।

দহনজ্বালা  চারিদিকে ,
 নাইকো  ­­­ফোঁটা বৃষ্টি -
ভালোবাসার দর্শন  নেই ,
একি ভীষণ  অনাসৃষ্টি। 

ফাগুনের বুকে জমে 
কুটিল জ্বলন গান,
কোথায় গেলে বৃষ্টি প্রেমী 
নামাও ধারাস্নান।


Copyright @ Rajib Mondal

Wednesday, August 14, 2013

INTRO

Rajib Mandal

B.Optm, M.C.Optm, PGDO_LVR, DPO(Spain), PGDHRM, MBA(BO&HM)