শ্রাবণ মাস হলেও ,আকাশ টা আজ মেঘলা নয়,
চার পশে কোথাও জল জমে নেই।
ছেলেটা বললে পিকনিক এ যাবে মা?
আর ভালোলাগছেনা রোজ বাড়ির রান্না।
মা বললেন কি রান্না হবে?
পুরোপুরি বাঙালির রান্না হলে খুব ভালো হয়,
আর সাথে পায়েশ থাকলে-
বাবা বললেন কেমন হয়, ইলিস মাছ থাকলে?
ফাঁকা বাগানে পিকনিক হবে ঠিক হলো।
দুপুরের কড়া রোদ নেই কিন্তু উনানের কড়া আগুন,
মুখে মায়ের হাসি, কিন্তু গরমে ঝলসে যাচ্ছিল
আমি সবার প্রথমে খাবো, পাগলটা বলে গেল।
বিকালে ফিরে বাবা বললেন, আর এক দিন যওয়া চাই,
মালি বলল, রান্নাটা যা হয়েছিল না ভাই-
তোমার স্নেহ বুঝিনি আমি, দেখালে আমায় জন্মভূমি
আমি অধম বুঝিনি মাগো আমার সর্গ তুমি।
Copyright@Rajib Mandal