অগ্নিবানের আগুন ছোটে -
যাচ্ছে পুড়ে ধরা ,
জ্বলছে আকাশ ,জ্বলছে বাতাস
বুক জুড়ে আজ খরা।
চারিদিকে জ্বলছে বাতাস
জ্বলছে প্রেমের ফসল ,
মাঠ কাটছে, মন ফাটছে -
যেন করছে সবার কুসল।
দহনজ্বালা চারিদিকে ,
নাইকো ফোঁটা বৃষ্টি -
ভালোবাসার দর্শন নেই ,
একি ভীষণ অনাসৃষ্টি।
ফাগুনের বুকে জমে
কুটিল জ্বলন গান,
কোথায় গেলে বৃষ্টি প্রেমী
নামাও ধারাস্নান।
Copyright @ Rajib Mondal
No comments:
Post a Comment